কুমিল্লায় পেঁয়াজের দাম ১০০ টাকার কম বিক্রির নির্দেশনা

মনোয়ার হোসেন, কুমিল্লা | ১২ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৯

কুমিল্লায় পেঁয়াজের দাম ১০০ টাকার কম বিক্রির নির্দেশনা
আগামীকাল থেকে কুমিল্লায় খুচরা বাজারে পেঁয়াজের দাম একশত টাকার কম বিক্রি করার নির্দেশনা দিয়েছে কুমিল্লা  দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরীর চকবাজারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করে এই নির্দেশনা দেন তিনি। 
 
তিনি বলেন, আগামীকাল থেকে একশত টাকার নিচে পেঁয়াজ বিক্রি করা হবে। অযৌক্তিক কারণে খুচরা ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে। কোনো ব্যবসায়ী অস্বাভাবিক দাম রাখলে ভোক্তা অধিকার কিংবা দোকান মালিক সমিতির কাছে অভিযোগ করার পরামর্শ দেন তিনি। 
 
এদিকে গতকাল কুমিল্লা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে পেঁয়াজ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। একরাতে পেঁয়াজের দাম দ্বিগুন করার কারণে ব্যবসায়ীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। 
 
জেলা প্রশাসক বলেন, 'আপনারা মানুষকে জিম্মি করে ফেলেছেন। সবকিছুর একটা সীমা আছে। আপনারা সীমা অতিক্রম করে ফেলেছেন। কার কাছে কতটুকু পেঁয়াজ মজুদ আছে,আমাদের কাছে সব তথ্য আছে।' এসময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি করার নির্দেশ দেন তিনি। ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি না করলে জরিমানা এমনকি শাস্তির হুঁশিয়ারী দেন তিনি। 
 
এদিকে সকাল থেকে কুমিল্লার বিভিন্ন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেটের একাধিক টিম অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব