শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনমূলক  কর্মসূচি 

কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধি | ১২ ডিসেম্বর ২০২৩, ১৬:১০

শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনমূলক  কর্মসূচি 
 বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাদারিপুর জেলা কার্যালয়ের আয়োজনে এবং ডাসার উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টার সময়  উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনামূলক কর্মসূচি ২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডাসার সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইদুজ্জামান হিমু । 
 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব বদিউজ্জামান, সভায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়া, ও আরো উপস্থিত ছিলেন  ডাসার উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকারা। এবারের  প্রতিপাদ্য বিষয় ছিলঃ জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য”।
 
মাদারিপুর  জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়া, প্রজেক্টর এর মাধ্যমে নিরাপদ খাদ্য সম্পর্কে বলেন, জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য নিরাপদ খাদ্য’। এটি বাস্তবায়নে উৎপাদন থেকে শুরু করে খাবার প্লে­টে পরিবেশিত খাদ্য নিরাপদ করতে আমরা কাজ করছি। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে আমরা এ কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য মাঠ পর্যায়ে কাজ করছি আমরা।
 
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন, উপজেলায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি বাজার মনিটরিং জোরদার, মোবাইল কোর্ট পরিচালনাসহ সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সকলকে আইন সম্পর্কে সচেতন করার লক্ষ্যে চলমান আইন প্রয়োগের মাধ্যমে নিরাপদ খাদ্য বাস্তবায়ন করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা মূলক পরার্মশ প্রদান করেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব