মাদারিপুরের ডাসারে ২০০গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক

কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধি | ১২ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৯

মাদারিপুরের ডাসারে ২০০গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক
মাদারীপুরের ডাসারে ২০০গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার সন্ধ্যার আগে উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের চৌমাথায় মোটরসাইকেল যোগে যাওয়ার পথে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন উজ্জল কর্মকার ওপরে নিলয়(২৫)।পিতাঃরাধেশ্যাম কর্মকার গ্রামঃমেধাকুল,উপজেলা গৌরনদী,জেলা বরিশাল,অপরজন হলেন,জিব দাশ, পিতাঃবিশ্বজিৎ দাশ,গ্রামঃশ্রীরাম কাঠি উপজেলাঃনাজিরপুর জেলাঃ পিরোজপুর।
 
বিষয়টি নিশ্চিত করে ডাসার থানার এসআই শাহাবুদ্দিন বলেন,অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে শশিকরের চৌমাথায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি।
 
এ সময় মোটরসাইকেল যোগে দুই যুবক আসতেছিলো তাদের মোটরসাইকেলের কাগজপত্র চেক করার সময় ওই দুই যুবকের কাছে ২০০গ্রাম গাঁজা পাওয়া যায়,পরে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
 
তিনি আরো বলেন,আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
 
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃকামাল হোসেন বলেন,গাঁজাসহ দুজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব