মাদারীপুরে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দুই বন্ধু গ্রেপ্তার

কাজী নাফিস ফুয়াদ, মাদারীপুর প্রতিনিধি | ১১ ডিসেম্বর ২০২৩, ২২:২৭

মাদারীপুরে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দুই বন্ধু গ্রেপ্তার
মাদারীপুরে ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় আহাদুল (২৪) ও শামীম (৩৫) নামে দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
রোববার (১০ ডিসেম্বর) রাতে শহরের হরিকুমারিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন ওই গৃহবধূ। গত শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় তার বাসার লোকজন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। পরে আড়াই বছরের ছেলেকে ঘুম পাড়িয়ে বাথরুমে যান গৃহবধূ। এসময় বাড়িওয়ালা আজিজুল বেপারীর ছেলে আহাদুল বেপারী কৌশলে ঘরে প্রবেশ করে। এ সময় বাথরুমে থাকা অবস্থায় গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে আহাদুল ও তার বন্ধু শামীম।
 
পরে ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন অভিযুক্তরা। একপর্যায়ে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হয় গৃহবধূকে। এতে রাজি না হলে তার সন্তানকে হত্যার হুমকি দিয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে তারা।
 
এরপর রোববার (১০ ডিসেম্বর) রাতে ইন্টারনেটে সেই ভিডিও ছেড়ে দেওয়ার কথা বলে ঘরে প্রবেশ করে আহাদুল ও শামীম। আবারও শারীরিক সম্পর্ক করতে বললে কৌশলে গৃহবধূ পুলিশের জরুরি সেবা ৯৯৯ কল দেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুইজনকে আটক করে। জব্দ করা হয় ভিডিও ধারণকৃত মোবাইল ফোন। পরে গুরুতর অবস্থায় নির্যাতিতাকে রোববার রাতে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে।
 
নির্যাতিতার স্বামী বলেন, আমার স্ত্রীকে ভয় দেখিয়ে আহাদুল ও শামীম ধর্ষণ করেছে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
 
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, এই ঘটনায় সদর মডেল থানায় দুইজনের নামে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে অভিযুক্তরা জড়িত থাকার কথা স্বীকার করেছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর