শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস - ২০২৩ পালিত

মো. রাজন মিয়া, শেরপুর | ৯ ডিসেম্বর ২০২৩, ১৮:৩০

শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস - ২০২৩ পালিত
’’উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্য নিয়ে আজ  শেরপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস -২০২৩ পালিত হয়েছে।
 
৯ ডিসেম্বর (শনিবার) সকালে জেলা প্রশাসন ও দূর্নীতি দমন কমিশন এর সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর এর আয়োজনে শেরপুর জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় কর্মসূচি প্রথমেই জেলা শহরের থানামোড় থেকে এক বর্ণাঢ্য র্র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু করেন।
 
ওই সময় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দূর্নীতি প্রতিরোধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকতাদিরুল আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম।
 
ওই সময় অন্যান্যদের মধ্যে ছিলেন,দুদক সমন্বিত  জেলা কার্যালয়, জামালপুর এর উপ-পরিচালক মলয় কুমার সাহা,শেরপুর জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান তপন, শেরপুর (পিবিএস) এর জেনারেল মেনেজার মো.আলী হোসেন,শেরপুর সরকারি কলেজ অধ্যক্ষ আব্দুর রশীদ, বাংলাদেশ প্রেসক্লাব শেরপুর জেলা শাখার আহ্বায়ক ও মানবাধিকার সংস্থা "আমাদের আইন" এর চেয়ারম্যান নুর-ই আলম চঞ্চল, জেলা শিক্ষা কর্মকর্তা,সিভিল সার্জন কর্মকর্তা সহ জেলার সকল সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা,কর্মচারী ও সাংবাদিক বৃন্দগণ।
 
এ সময় উপস্থিত বক্তারা, দূর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলার পাশাপাশি দূর্নীতির বিরুদ্ধে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব