শিয়ালকে বাঁচাতে গিয়ে তাল গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকের মৃত্যু

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৯

শিয়ালকে বাঁচাতে গিয়ে তাল গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকের মৃত্যু
নওগাঁয় শিয়ালকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের তাল গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক তারেক রহমান (১৮) নামে এক যুবকের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধা সোয়া ৭টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের গনেষপুর নামক স্থানে।
 
নিহত তারেক রহমান হলেন, নওগাঁ জেলা সদর উপজেলার বলিহার ইউনিয়নের নিন্দইন গ্রামের মকবুল হোসেন এর ছেলে।
স্থানীয়রা জানান, তারেক রহমান মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া (নওহাটামোড়ে) বাজার থেকে মোটরসাইকেল যোগে নওহাটামোড় টু জালালপুর পাকা রাস্তা দিয়ে নিজ বাড়িতে ফেরার পথে ঘটনাস্থলে পৌছালে এসময় রাস্তার উপর শিয়াল দেখতে পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি তাল গাছের সাথে সজোরে ধাক্কা লেগে দূর্ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। দূর্ঘটনার খবর পেয়ে মহাদেবপুর থানাধীন নওহাটামোড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে পৌছালে নিহতের স্বজনরা তাদের কোন অভিযোগ নেই জানিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে যায়।
 
মোটরসাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে নওহাটামোড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে দূর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়। স্থানিয়রা সহ নিহতের স্বজনরা জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা তাল গাছের সাথে ধাক্কা লেগে মৃত্যু হয়। নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় এবং তারা মৃতদেহটি নিতে চাওয়ায় উর্দ্ধতন কর্মকর্তাকে ঘটনাটি অবগত পূর্বক মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা