পটুয়াখালীতে শিশু কিশোর আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ৮ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৫

পটুয়াখালীতে শিশু কিশোর আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ
পটুয়াখালীতে শিশুকিশোর আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে ইউনিসেফ পটুয়াখালীতে ৪ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে।  সেল ডিফেন্স প্রজেক্ট‘র আওতায় ১০০ শিশু ও প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছে।
 
 শুক্রবার বেলা ৪ টায় পটুয়াখালী শহরের কাঠপট্টি এলাকায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন পটুয়াখালী পৌরসভার  মেয়র মহিউদ্দিন আহমেদ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ ফারুক হোসেন, জেলা ক্রীড়া অফিসার শাফাতুল ইসলাম। চাইল্ড প্রটেকশন কমিউনিটি মবিলাইজার সাইফুল আরা বায়জিদ এ সময় উপস্থিত ছিলেন। নাজমুল ইসলাম নাঈম প্রশিক্ষক হিসেবে এ কর্মসূচি পরিচালনা করছেন। প্রতিদিন দেড় ঘন্টা করে ৪ দিন এ প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে।
 
ইউনিসেফ‘র সেল্ফ ডিফেন্স প্রজেক্ট কমিউনিকেশন অফিসার মিঠুন শর্মা জানান, সহিংসতা, শোষণ, নির্যাতন ও অবহেলা থেকে শিশুদের নিরাপদ রাখা আমাদের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব। প্রতি ১০ জন শিশুর মধ্যে ৯ জন শিশুই তাদের বাবা-মা এবং শিক্ষকসহ সেবা দানকারীদের দ্বারা শারীরিক বা মানসিক আগ্রাসনের শিকার হয়। এছাড়াও দেশে ৫ থেকে ১৭ বছর বয়স পর্যন্ত ৭ শতাংশ শিশু কোন না কোন ধরনের শিশু শ্রমের সাথে যুক্ত।
 
তিনি আরো বলেন, সুবিধা বঞ্চিত শিশু ও নারীদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলার জন্য এ প্রশিক্ষণ সহায়তা করছে। এ প্রকল্পের আওতায় দেশের ১২ টি সিটি কর্পোরেশন এবং ২৪ টি জেলায় প্রায় ৪৫ হাজার শিশু এ প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর