কালিয়াকৈরে ইতিহাস পরিবহন সার্ভিসের বাসে আগুন

আব্দুল আলীম অভি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি | ৬ ডিসেম্বর ২০২৩, ১৯:৫২

কালিয়াকৈরে ইতিহাস পরিবহন সার্ভিসের বাসে আগুন
গাজীপুরের কালিয়াকৈর ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিনে যাত্রী সেজে ইতিহাস পরিবহন সার্ভিসের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল দশটার দিকে উপজেলার চন্দ্রা - নবীনগর মহাসড়কের বাড়ইপাড়া এলাকায়  এ ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস কয়েকজন যাত্রী নিয়ে চন্দ্রা বাস টার্মিনাল থেকে রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় গাড়িটি বাড়ইপাড়া এলাকায় পৌছলে যাত্রীবেসে কয়েকজ দুর্বৃত্তরা বাসে উঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে গাড়ির ভেতরে থাকা যাত্রীরা চিৎকারে করলে বাসের চালক বাসটি থামিয়ে দেয়। পরে আশপাশের লোকজনের সহায়তায় গাড়ির আগুন নিয়ন্ত্রণ হয়। এ ঘটনায় বাসের বেশকিছু আসন পুড়ে যায়। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা যাত্রীবেসে বাসে উঠে আগুন দিয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয় নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান। 
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব