এক জোড়া কবুতর ৮০ হাজার টাকা

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী  | ৬ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৫

এক জোড়া কবুতর ৮০ হাজার টাকা

এক জোড়া স্প্যানিশ পোটার জাতের কবুতরের মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা । শুধু এই জাতই নয়, বাড়ির ছাদে রয়েছে বিভিন্ন জাতের কবুতরের খামার করে স্বাবলম্বী হয়েছেন পটুয়াখালীর কলাপাড়ার নাইম । তার সাফল্য দেখে বর্তমানে কবুতরের খামার করার জন্য আগ্রহী হচ্ছেন অনেকেই।  


পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সিদ্দিকুর রহমানের ছেলে নাইম ইসলাম নিরব (২৮)। ২০২১ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে কালো লাহুরী জাতের কবুতর দেখেন এই যুবক। পরে শখের বসে চট্টগ্রাম থেকে এই জাতের কবুতর সংগ্রহ করার কয়েক দিন পরেই নিজ বাড়ির ছাদে বাণিজ্যিকভাবে গড়ে তোলেন কবুতরের খামার।

বর্তমানে তার খামারে রয়েছে সাদা রেসার, ব্লুবার লেস, কালো লাহুরী, আফসান গ্রিন, রেড চেকার ও স্পানিশ পোটার সহ প্রায় ২০ জাতের ২০০ জোড়া কবুতর। এর মধ্যে স্প্যানিশ পোটার রয়েছে ১৫ জোড়া। এ জাতের কবুতর তিনি বিক্রি করছেন ৮০ হাজার টাকা জোড়া হিসেবে। এ সব কবুতর বিক্রি করে তার মাসে খরচ বাদে আয় হচ্ছে ৪০ থেকে ৫০ হাজার টাকা। নিয়ম মাফিক ঔষধ প্রদান এবং পরিচর্চায় এমন সফলতা বলে জানিয়েছেন নাইম।  

ওই এলাকার স্থায়ী বাসিন্দা ছলেমান মুন্সী বলেন, ‘কবুতর ঠিকভাবে পালন করতে পারলে ভালো লাভবান হওয়া যায়, এটা সবাই জানি। কিন্তু নাইমের সফলতা অনেক বেশি। কারণ তার সংগ্রহে ৮০ হাজার টাকা জোড়া দামের কবুতরও রয়েছে। যেটা এই খামারে না আসলে কেউ বিশ্বাস করবে না।’  

একই এলাকার যুবক মাহবুবুল আলম বলেন, ‘নাইম সফল কবুতর খামারি। তার খামারে প্রায়ই আমরা যাই। তার সংগ্রহে অনেক বেশি দামের কবুতর রয়েছে। আমিও তার দেখাদেখি কবুতর খামার করতে চাই। তার কাছ থেকে এখন পরামর্শ নিচ্ছি।’  

কবুতর খামারি নাইম ইসলাম নিরব বলেন, শখের বসেই কবুতর পালন শুরু করেছিলাম। পরে ভালো লাভবান হওয়ায় কবুতর খামার গড়ে তুলি। বর্তমানে আমার খামারে ২০০ জোড়ার বেশি কবুতর রয়েছে। এর মধ্যে স্প্যানিশ পোটার অন্যতম। কারণ কবুতরের সকল বৈশিষ্ট এই কবুতরের মধ্যে রয়েছে, তাই এগুলো ৮০ হাজার টাকা জোড়া হিসেবে বিক্রি করছি। আমার খামার দেখতে অনেকেই ভিড় জমায়। আমি তাদের কবুতরের খামার গড়তে উৎসাহিত করি।’  

পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জিব কুমার বিশ্বাস বলেন, ‘জেলায় ছোট বড় প্রায় ১৫০টি কবুতরের খামার রয়েছে। এর মধ্যে কলাপাড়ার নাইমেরটা অন্যতম। আমরা তাকে সহ সকল কবুতর খামারিকে পরামর্শ দিয়ে আসছি। নুতন করে যারা কবুতর পালনে আগ্রহী, তাদের পরামর্শসহ প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে।’
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর