শেরপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে হুইপ আতিককে শোকজ

শেরপুর প্রতিনিধি | ৬ ডিসেম্বর ২০২৩, ১৮:০২

শেরপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে হুইপ আতিককে শোকজ
শেরপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সদর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুইপ আতিউর রহমান আতিক (এমপি) কে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
 
৫ ডিসেম্বর (মঙ্গলবার) বিকালে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা জজ মাহমুদ আলি মুয়াদ এই শোকজ নোটিশটি প্রদান করেন।
 
ওই সময় ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে প্রার্থীকে স্ব-শরীরে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে । 
 
এ সময় প্রার্থীর বিরুদ্ধে নির্দিষ্ট তিনটি অভিযোগ উপস্থাপন করা হয়েছে।অভিযোগ গুলো হল ২৮ নভেম্বর শেরপুর- ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেল শোডাউন করে গণসংবর্ধনায় যোগদান। ২৯ নভেম্বর ও ১,২,৩ ও ৪ ডিসেম্বর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় যোগ দেওয়া এবং ১ ডিসেম্বর দুপুরে উপজেলার মডেল মসজিদে বক্তব্য দেওয়ার অভিযোগ।
 
অনুসন্ধান কমিটির বেঞ্চ সহকারী মোঃ সিদ্দিক আলম সাংবাদিকদের জানান, শোকজকৃত প্রার্থীর সোডাউন ও প্রচারণার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়লে নির্বাচনের অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়। এর পেক্ষিতেই অনুসন্ধান কমিটি তদন্ত করে সত্যতা পান। যার ফলস্বরুপ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (ঘ),৮ (ক), ১১(ক) ও ১২ ধারার বিধানসমূহ লঙ্ঘনের অভিযোগ কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
 
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও আতিউর রহমান আতিকের ব্যক্তিগত সরকারি মোঃ আব্দুল্লাহ আল-মামুন কারণ দর্শানোর নোটিশটি তার হাতে পেয়েছেন বলে জানিয়েছেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর