কাল‌কি‌নি‌তে পূর্ব শত্রুতার জেরে  মৃধা ইলেকট্রনিক্স এর দোকান  ভাংচুর

মাদারীপুর প্রতিনিধি | ৫ ডিসেম্বর ২০২৩, ২১:১৫

কাল‌কি‌নি‌তে পূর্ব শত্রুতার জেরে  মৃধা ইলেকট্রনিক্স এর দোকান  ভাংচুর
মাদারীপুরের কালকিনিতে মৃধা ইলেকট্রনিক্সের দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। 
 
মঙ্গলবার (০৪ ডিসেম্বর)  রাত ৯ টার দিকে কালকিনি ভুরঘাটা মজিদ বাড়ী সোহেল মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পান্নু মৃধা।
 
অফিযোগ সূত্রে জানা যায়, কালকিনি ভুরঘাটা মজিদ বাড়ী সোহেল মার্কেটের নিচতলায় মৃধা ইলেকট্রনিক্স এর মালিক পান্নু মৃধা দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছেন গতকাল রাত ৯ টার সময় মোকছেদ বেপারীর ছেলে ফরিদ বেপারী,মানিক হাওলাদারের ছেলে শহিদ হাওলাদার,আঃ হাই মৃধার ছেলে গিয়াস মৃধা,মানিক হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার,আলী বেপারীর ছেলে আঃ জব্বার বেপারী পূর্ব শত্রুতার জেরে পান্নু মৃধার ইলেকট্রনিক্স শোরুমে হামলা চালায় এ সময় তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি  হয়েছে। 
 
এ বিষয়ে ভুক্তভোগী পান্নু মৃধা বলেন, আমার সাথে দীর্ঘদিন যাবত স্থানীয় বিষয়াদি নিয়ে তাদের সাথে  বিরোধ চলে আসছে তার জের ধরে তারা গতকাল রাতে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে আমি সরকার ও প্রশাসনের কাছে সঠিক বিচার চাই। 
 
অভিযুক্ত গিয়াস মৃধা বলেন, আমাদের সাথে পান্নুর মৃধার কোন শত্রুতা নেই সে আমাদের বিরুদ্ধে থানায় যে অভিযোগ দিয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা পুলিশ ওই মার্কেটের  সিসি ক্যামেরা গুলো চেক করে যদি আমাদের এর সাথে কোন সম্পৃক্ততা থাকে তাহলে আইন আমাদের যে শাস্তি দেয় আমরা তা মাথা পেতে নেব।
 
এ ব্যাপারে কালকিনি থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন হামলার ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব