পটুয়াখালীতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ৫ ডিসেম্বর ২০২৩, ১৮:২৭

পটুয়াখালীতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

জাতিসংঘ ৫ ডিসেম্বরকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস হিসেবে ঘোষণা করেছে। স্বেচ্ছাসেবী সংস্থাগুলির পক্ষে বিশ্ব সম্প্রদায়, বেসরকারী সংস্থা (এনজিও), জাতিসংঘের সংস্থা, সরকারি কর্তৃপক্ষ এবং বেসরকারী খাতের সাথে তাদের প্রচেষ্টাকে উৎসাহিত করা, তাদের কাজের প্রচার করা, তাদের মূল্যবোধ ভাগ করে নেয়ার এক অনন্য সুযোগ সৃষ্টি হয় এর মাধ্যমে।

পটুয়াখালীতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে সমাজসেবী সংগঠন বদরপুর সমাজকল্যান সংস্থার আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরন ।

মঙ্গলবার ( ৫ ডিসেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাব ভবনের ড. আত্হার উদ্দিন মিলনায়তনে বদরপুর সমাজকল্যান সংস্থার সভাপতি মোঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে  ও  সংস্থার পরিচালক সাইদুর রহমান রাজুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম (বিপিএম- পিপিএম)।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ অহিদুজ্জামান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বদরপুর সমাজকল্যান সংস্থার আজীবন সদস্য বি. এম শাহজাহান পারভেজ,  উপজেলা সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. মনোয়ার হোসেন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ( জনতা ব্যাংক) সাধারন সম্পাদক মো. আরিফ হোসেন কামাল, স্বেচ্ছাসেবক কে. এম জাহিদ হোসেন, মো. ফয়সাল প্রমুখ।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি স্বেচ্ছায় সামজিক উন্নয়ন কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধানদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর