শেরপুরের ৩ টি আসনে ৬ জনের মনেনয়নপত্র বাতিল

মো. রাজন মিয়া, শেরপুর | ৪ ডিসেম্বর ২০২৩, ২০:২৬

শেরপুরের ৩ টি আসনে ৬ জনের মনেনয়নপত্র বাতিল
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেরপুর জেলার ৩ টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে জেলা জাপা সভাপতিসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
 
সোমবার (৪ ডিসেম্বর) শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলার ৩ টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য পাওয়া যায়।
 
এ সময় যাচাই-বাছাইয়ে শেরপুর-১ (সদর) আসনের জাতীয় পাটির মনোনিত প্রার্থী ও জেলা জাপা'র সভাপতি মো. ইলিয়াস উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা মোখলেছুর রহমান, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের তৃণমূল বিএনপির মনোনিত প্রার্থী জায়েদুল রশিদ শ্যামল এবং শেরপুর-৩ (শ্রীবর্দী-ঝিনাইগাতি) আসনে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান রাজা, এইচএম ইকবাল হুসাইন অন্তর এবং মোহসিনুল বারী রুমীর  মনোনয়ন পত্র বালিত হয়েছে।
 
জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল খায়রুম এ তথ্য জানিয়েছে। 
 
ওই সময় মনোনয়নপত্র দাখিল কারী বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
 
তবে তারা পরবর্তিতে আপিল করতে পারবে বলে জানা গেছে।
 
জেলার ৩টি আসন থেকে এবার আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনএ, জাকের পার্টি, সুপ্রিম পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, তৃণমূল বিএনপি ও স্বতন্ত্র থেকে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব