কিশোরগঞ্জের ৬ টি আসনের মধ্যে ৩ টি আসনের মনোনয়নপত্র যাচাই -বাছাই সম্পন্ন

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ৩ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৭

কিশোরগঞ্জের ৬ টি আসনের মধ্যে ৩ টি আসনের মনোনয়নপত্র যাচাই -বাছাই সম্পন্ন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার মোট ৬ টি সংসদীয় আসনের মধ্যে ৩ টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করে মোট ১০ জনের মনোনয়ন পত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার ।
 
রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ৬ টি আসনের মধ্যে ৩ টি আসনের প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করার পর বিভিন্ন কারণে মোট ১০ জনের মনোনয়ন পত্র বাতিল করার বিষয়টি জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
 
বাতিল হওয়া মনোনয়নপত্রের প্রার্থীরা হলেন: কিশোরগঞ্জ-১  কিশোরগঞ্জ সদর হোসেনপুর আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর জেনারেল (অব:) সৈয়দ শাফায়েতুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী শরীফ আহমেদ সাদী, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আবুল কাশেম।
 
কিশোরগঞ্জ-২ কটিয়াদী-পাকুন্দিয়া সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জন, গণতন্ত্রি পার্টির প্রার্থী আশরাফ আলী, তৃণমূল বিএনপি'র প্রার্থী আহসান উল্লা।
 
কিশোরগঞ্জ-৩ করিমগঞ্জ-তাড়াইল আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ, স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ, স্বতন্ত্র প্রার্থী রুবেল মিয়া, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়া।
 
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জনের হলফনামায় মামলা ও ঋণের তথ্য গোপন করা, কিশোরগঞ্জের-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদের হলফনামায় মামলার তথ্য গোপন করায় প্রার্থিতা বাতিল করা হয়েছে। এছাড়া অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনে ভোটার তালিকায় নাম না থাকায় প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানান জেলা নির্বাচন অফিসার আশরাফুল আলম। আগামীকাল ৪ ডিসেম্বর বাকি তিনটি আসনের দাখিল কৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর