মাদারীপুরে ব্যাটারী চালিত ৫টি চোরাই ভ্যানসহ চোর চক্রের ৩ জন আটক 

কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধি | ৩ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৯

মাদারীপুরে ব্যাটারী চালিত ৫টি চোরাই ভ্যানসহ চোর চক্রের ৩ জন আটক 
মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপি এম-বার-পি পি এম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ব্যাটারি চালিত চুরি হওয়া ৫টি অটোভ্যান সহ জড়িত আন্তঃজেলা চোর চক্রের ৩-আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
 
শনিবার (২ ডিসেম্বর) দুপুর ১.২০ ঘটিকার সময় মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের এস আই রায়হান সিদ্দিকী শাহীম ও এস আই আবুল কাশেম খান এর নেতৃত্বে অভিযান চালিয়ে সদর থানাধীন মস্তফাপুর বাসষ্টান্ড এলাকার ফল ভান্ডার থেকে ব্যাটারী চালিত চোরাই অটোভ্যানসহ আসমিদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত আসামীরা হলেন, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলি এলাকার আইয়ুব আলী সিকদার এর ছেলে রেজাউল সিকদার(৩০), আমবাড়ি এলাকার বাদল বেপারীর ছেলে সুজন বেপারী(২৮) ও মৃত্যু মকবুল খালাসীর ছেলে আমিনুর খালাসী২৬)
 
এবিষয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আলাউল বলেন, আসামিরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য তারা ব্যাটারী চালিত ভ্যান, ইজিবাইক চুরি সহ বিভিন্ন ধরনের মালামাল চুরি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা হয়েছে।
 
এ বিষয়ে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ হাসানুজ্জামান বলেন,(২ডিসেম্বার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রায়হান সিদ্দকী শামীম ও আবুল কাসেম খানের নেতৃত্বে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডের ইসলামীয়া ফল ভান্ডার ও আমবাড়ি বাদল বেপারীর ভ্যানের গ্যরেজ সহ তিন স্থান থেকে চোর চক্রের ৩ সদস্য সহ ৫ টি চোরাই ভ্যান উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সরর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব