চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করতে মসিক মেয়রের নির্দেশ

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি  | ২ ডিসেম্বর ২০২৩, ১৮:১২

চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করতে মসিক মেয়রের নির্দেশ
শনিবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১, ২৯ ও ৩০ নং ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণে চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
 
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক ও ড্রেনজ অবকাঠামো নির্মাণ ও নাগরিকসেবা উন্নতকরণে ১৫৭৫ কোটি টাকার প্রকল্পের আওতায় এ তিনটি ওয়ার্ডে বর্তমানে প্রায় ৯০ কোটি টাকার কাজ চলমান রয়েছে।
 
পরিদর্শনকালে মেয়র চলমান উন্নয়নকাজ দ্রুততম সময়ে শেষ করারা জন্য প্রকৌশলী ও ঠিকাদারদের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্নে ময়মনসিংবাসীকে সিটি কর্পোরেশন উপহার দিয়েছেন তা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তারপরও কাঙ্খিত লক্ষ্য অর্জনে আমরা সচেষ্ট রয়েছি।
 
এ সময় মেয়র চলমান উন্নয়ন প্রসঙ্গে নাগরিকদের মতামত গ্রহণ করেন এবং বলেন, নগরের উন্নয়ন এবং নাগরিকদের স্বাচ্ছন্দ ও জীবনমানের উন্নয়নের জন্যই মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ‍উন্নয়ন প্রকল্প দিয়েছেন। চলমান উন্নয়নকাজ যেন মানসম্মতভাবে এবং দ্রুত সম্পন্ন হয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 
 
এছাড়াও, ঠিকাদাররা যেন নিয়মিত কাজ করে এজন্য কাজের অগ্রগতির হালনাগাদ তথ্য নিয়মিত উপস্থাপনের নির্দেশ প্রদান করেন মেয়র টিটু।  
 
পরিদর্শনকালে ওয়ার্ড কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান বাবু, কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম, কাউন্সিলর মোঃ আবুল বাশার, সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী মোঃ মামুনুর রশিদ ও জীবনকৃষ্ণ সরকার প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব