মহিপুরে উপকূলীয় জেলেদের মাঝে আত্মরক্ষায় লাইফ বয়া বিতরণ 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি | ২৫ নভেম্বর ২০২৩, ১৯:৩২

মহিপুরে উপকূলীয় জেলেদের মাঝে আত্মরক্ষায় লাইফ বয়া বিতরণ 
পটুয়াখালীর মহিপুর সমুদ্রগামি জেলেদের আত্মরক্ষার জন্য লাইফ বয়া বিতরণ করা হয়েছে। শনিবার দূপুর ১২টার দিকে কারিতাস বরিশাল অঞ্চল এর উদ্যোগে মহিপুর কারিতাস অফিসে দুই হাজার জেলেদের মধ্যে এসব লাইফ বয়া বিতরণ করা হয়।
 
কারিতাস বরিশাল অঞ্চল’র জুনিয়র প্রোগ্রাম অফিসার মিঃ সঞ্জীব চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন।
 
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) কলাপাড়ার সহকারী পরিচালক আসাদুজ্জামান খাঁন, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও কুয়াকাটা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, মহিপুর প্রেসক্লাব সভাপতি মো: নাসির উদ্দিন, সাবেক সভাপতি মো: মনিরুল ইসলাম, মহিপুর ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম সেলিম, লতাচাপলী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো: দুলাল হাওলাদার প্রমুখ।
 
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কারিতাস প্রয়াস প্রকল্পের, কলাপাড়ার মাঠ কর্মকর্তা মোঃ জামাল হোসেন।
 
সভায় অতিথিরা বলেন, সাগর কোলঘেঁষা মানুষেরা জীবিকার তাগিদে গভীর সমুদ্রে মাছ শিকারে যান। অনেক সময় ওই সকল জেলে সমুদ্রে গিয়ে দুর্যোগপূর্ন আবহাওয়ায় পড়েন বিপদে। তখন সমুদ্রের ঢেউয়ের তান্ডবে ট্রলার ডুবির ঘটনাও ঘটে থাকে। এ বিপদাপন্ন অবস্থায় জেলেদের আত্মরক্ষাকারী লাইফ বয়া না থাকার কারণে তাদের জীবন হারাতে হচ্ছে। তাই এ সকল জেলেদের জীবন রক্ষায় যে উপকরণ লাইফ বয়া দেয়া হলো এটা জেলেদের আত্মরক্ষায় অনেক উপকার হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর