কটিয়াদীর গচিহাটায় মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জনের মত বিনিময় সভা

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি  | ২৪ নভেম্বর ২০২৩, ২১:৪৮

কটিয়াদীর গচিহাটায় মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে আসন্ন দ্বাদশ জাতীয়  নির্বাচনকে কেন্দ্র করে এলাকা বাসীর আয়োজনে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা কলেজ মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মোতাহার উদ্দিন মামুনের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কটিয়াদী পাকুন্দিয়া সংসদীয় আসনের দুই দুই বারের সফল সাবেক সংসদ সদস্য মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জন।
 
এ সময় মত বিনিময় সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ গন উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জন তার বক্তব্যে বলেন বিএনপি গত ২৮ অক্টোবর তাদের আন্দোলন কর্মসূচিতে হেরে গেছে।
 
তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, ক্ষমতায় যেতে হলে জ্বালাও পোড়াও এর রাজনীতি বাদ দিয়ে নির্বাচনে অংশ নেন। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে কটিয়াদী-পাকুন্দিয়া সংসদীয় আসনে একজন স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে এলাকার বাসীর সমর্থন এবং সহযোগিতা চান।
 
মতবিনিময় সভা শেষে মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জন এর সমর্থনকারীরা গচিহাটা বাজার এলাকায়  একটি মিছিল বের করেন ।এ সময় উক্ত মিছিলে নেতৃত্ব দেন কটিয়াদী পাকুন্দিয়া সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জন।
 
মিছিলটি গচিহাটা কলেজ মাঠ থেকে বের হয়ে গচিহাটা বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়। মিছিলে এলাকার  জনপ্রতিনিধি, ব্যবসায়িকবৃন্দ, এছাড়াও বিভিন্ন বয়সের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
 
গচিহাটা এলাকায় উক্ত মিছিলটি চলাকালে রাস্তার দুইপাশে দাঁড়িয়ে থাকা শত শত  জনতা মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জন কে স্বাগতম স্বাগতম স্লোগানে মুখরিত করেন, এই উপলক্ষে গচিহাটা এলাকার সর্বসাধারণের মাঝে এক আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর