করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি বিষয়ের বার্ষিক মূল্যায়ন উৎসব

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ২৩ নভেম্বর ২০২৩, ১৮:০৪

করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি বিষয়ের বার্ষিক মূল্যায়ন উৎসব
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বাৎসরিক শিল্প ও সাংস্কৃতি বিষয়ের মূল্যায়ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। 
 
বৃহস্পতিবার সকালে করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক আব্দুস সাত্তারের সঞ্চালনায় এই শিল্প-সংস্কৃতি মূল্যায়ন উৎসব অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
 
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুতন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম মেম্বার ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ গণ।
 
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র মোঃ মাজহারুল ইসলাম, অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র তাকদীর বিন আকিব। উক্ত শিল্প ও সংস্কৃত বিষয়ক মূল্যায়ন অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিরীন আক্তার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কে নিয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন।
 
অনুষ্ঠানে শিল্প সংস্কৃত বিষয় উপস্থাপনা করে পাপেট  নিয়ে একটি গান পরিবেশন করেন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী হাজেরা আক্তার, বিষয় উপস্থাপনা নিয়ে কবিতা আবৃতি করেন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র মোঃ মিলন।
 
অনুষ্ঠানে শিল্প ও সংস্কৃত বিষয়ে বাস্তবধর্মী শিক্ষা লাভের জন্য পল্লীগীতি, জারিগান, ভাটিয়ালি, গান পরিবেশন করা হয় ‌‌।
 
অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন গচিহাটা কলেজের সংগীত শিক্ষক এ কে এম জসীমউদ্দীন হিরু এবং করগাঁও ইউনিয়ন সাংস্কৃতিক সংঘের সংগীত শিল্পী বৃন্দগণ।
 
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. রব শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শিল্প সাহিত্য সংস্কৃত বিষয়ে শিক্ষা গ্রহণের জন্য গুরুত্ব আরোপ করেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব