নওগাঁয় ''বিষমুক্ত ফসল উৎপাদন বৃদ্ধিতে'' কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ২২ নভেম্বর ২০২৩, ১৯:২২

নওগাঁয় ''বিষমুক্ত ফসল উৎপাদন বৃদ্ধিতে'' কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নওগাঁর রাণীনগরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 
 
মঙ্গলবার ও বুধবার উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে ৪ ব্যাচে উপজেলার ৮টি ইউনিয়নের মোট ১শ' ২০জন কৃষক অংশগ্রহণ করেন।
 
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্পসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ।
 
এছাড়াও কৃষির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) খলিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, কৃষি সম্পসারণ অফিসার জাহিদুল ইসলাম।
 
প্রশিক্ষণের সার্বিক বিষয়ে সহযোগিতা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নাজমুল হুদা, উপসহকারী কৃষি অফিসার আমিনুল ইসলাম প্রমুখ।
 
উপজেলার কৃষকদের আধুনিক কৃষি বিষয়ের জ্ঞান অর্জন ও সেই জ্ঞানকে মাঠ পর্যায়ে প্রয়োগের মাধ্যমে দেশের কৃষিকে এগিয়ে নিতে এবং বিষমুক্ত সকল প্রকারের ফসলের উৎপাদন বৃদ্ধিতে এই ধরণের প্রশিক্ষণ অপরিহার্য বলে আগামীতেও উপজেলায় এই ধরণের প্রশিক্ষণের বেশি বেশি আয়োজন অব্যাহত রাখা হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক। 
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা