নওগাঁয় র‌্যাবের অভিযানে ফেন্সিডিল সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ২২ নভেম্বর ২০২৩, ১৮:১১

নওগাঁয় র‌্যাবের অভিযানে ফেন্সিডিল সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক
নওগাঁয় র‌্যাবের অভিযানে ফেন্সিডিল সহ একজন মাদককারবারিকে আটক করা হয়েছে। র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের একটি চৌকস অভিযানিক দল মঙ্গলবার দিনগত রাতে নওগাঁর বদলগাছী উপজেলার বামনপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ঐ মাদক কারবারিকে আটক করেন।
 
সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে প্রতিবেদককে কে জানান, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে মঙ্গলবার দিনগত রাতে নওগাঁ জেলাধীন বদলগাছী থানাধীন বামনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ফেন্সিডিল সহ আজিজার রহমান (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
 
আটককৃত মাদক ব্যবসায়ী আজিজার রহমান হলেন, জয়পুরহাট জেলা সদর উপজেলার বিল্লা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
 
আটককৃত আজিজার রহমান একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় লোকজনের কাছে পরিচিত। মাদক ব্যবসায়ী আজিজার রহমান প্রশাসনের চোখকে ফাকিদিয়ে সু-কৌশলে পার্শ্ববর্তী সীমান্ত এলাকা থেকে মাদক ফেন্সিডিল সংগ্রহ পূর্বক নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচড়া ও পাইকারী ভাবে ফেন্সিডিল বিক্রি করতেন এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারীতে রাখা হয়। এরই এক পর্যায়ে ঘটনার দিন ও সময় সে মাদক ফেন্সিডিল বিক্রির জন্য নওগাঁর বদলগাছী থানাধীন উপরোক্ত স্থানে অপেক্ষা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফেন্সিডিল সহ হাতেনাতে তাকে আটক করা হয়।
 
এ ব্যাপারে নওগাঁর বদলগাছী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‌্যাব।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা