মাগুরায় ৪ তলা ভবনের উদ্বোধন করলেন এমপি শিখর

আলী আশরাফ, মাগুরা প্রতিনিধি | ১৬ নভেম্বর ২০২৩, ১৪:১৫

মাগুরায় ৪ তলা ভবনের উদ্বোধন করলেন এমপি শিখর
মাগুরা সদর উপজেলার হযরত পীর মোকাররম আলী শাহ্ (রঃ) আলীম মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবনের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফলক উন্মোচন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।
 
বুধবার বেলা ১১ টার সময় ইছাখাদা দরগা শরীফের হযরত পীর মোকাররম আলী শাহ্ (রঃ) আলীম মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে মাগুরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
 
ফলক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র আলীম মাদ্রাসার সভাপতি খন্দকার জাহিদুল ইসলাম ও সঞ্চালনায় ছিলেন আলীম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম। ফুল দিয়ে এমপি সাইফুজ্জামান শিখরকে শুভেচ্ছা প্রদান করে অত্র মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী মোছাঃ ফাইমা খানম শেফা।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু নাসির বাবলু।
 
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাগুরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হারুন অর রশীদ, হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবীর হোসেন, পৌরসভার প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুল, রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম বাবুল ফকির, হাজরাপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, মাগুরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজা বিনতে পরী প্রমুখ।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি সাইফুজ্জামান শিখর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন, সারা দেশে ৫৭০ টি মডেল মসজিদ, স্কুল, কলেজ ও মাদ্রাসার নতুন একাডেমিক ভবন নির্মাণ করে দিয়েছেন। 
 
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন পীর মোকাররম আলী শাহ (রঃ) হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ ইয়াসির আরাফাত।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব