নওগাঁর মহাদেবপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শহিদুল ইসলাম জি এম মিঠন | ১৪ নভেম্বর ২০২৩, ২১:২৬

নওগাঁর মহাদেবপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
'ডায়াবেটিসের ঝুকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’ এবং ‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’ এই প্রতিপাদ্য নিয়ে র‌্যালি, আলোচনা সভা ও ফ্রি ডায়াবেটিস চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে নওগাঁর মহাদেবপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। 
 
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ এলাকায় অবস্থিত মহাদেবপুর ডায়াবেটিস সমিতির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 
 
সমিতির সভাপতি ও মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ এতে নেতৃত্ব দেন।  পরে তার সভাপতিত্বে সমিতির কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও র‌্যালিতে অংশ নেন, সমিতির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হফিজুল হক বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হাজী মোয়াজ্জেম হোসেন রিদয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম, মহাদেবপুর ডায়াবেটিস সমিতির মেডিকেল অফিসার ডাঃ হারুন অর রশিদ প্রমুখ।
 
এ উপলক্ষে সকালে উপজেলা সদরের ঘোষপাড়ার মোড়ে অবস্থিত আলফা ডিজিটাল ডায়াগণষ্টিকের উদ্যোগে ডায়াবেটিস রোগিদের জন্য দিনব্যাপি ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
 
আলফা ক্লিনিকের মালিক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল এর পরিচালনায় চিকিৎসা সেবা দেন ডাঃ দেলোয়ার হোসেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা