কিশোরগঞ্জে ডিবি পুলিশ কর্তৃক ১৪৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ২

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ১২ নভেম্বর ২০২৩, ১৮:০২

ফাইল ছবি
কিশোরগঞ্জ সদর উপজেলার হয়বতনগর এলাকা থেকে জহিরুল ইসলাম (৪৫) ও সিরাজ উদ্দিন (৩৭) নামের দুই মাদক ব্যবসায়ী কে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম, কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার গুপদিঘি এলাকার আব্দুল খালেকের ছেলে, এবং সিরাজ উদ্দিন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকার নবী হোসেনের ছেলে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নি:) মোঃ রমজান আলী সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গত শনিবার ১১ নভেম্বর দিবাগত রাত ১১.৩৫ মিনিটের সময় কিশোরগঞ্জ সদর থানাধীন হযরতনগর সাকিনস্থ বাসা নং-৮৪৬ কলেজ ফিশারী লিংরোড জনৈক ইকবাল হোসেন এর ত্রিত্বয় ভবনের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের কে গ্রেফতার করেছে। এ সময় মাদক ব্যবসায়ীদের হেফাজতে থাকা সর্বমোট ১৪৫ (একশত পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে রাত ১১.৪৫ মিনিটের সময় জব্দ তালিকামূলে জব্দ করেছে।
 
এই ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর