বিএনপির কেন্দ্রীয় নেতা  ছাইয়্যেদুল আলম বাবুলসহ কালিয়াকৈরে গ্রেফতার ৬

আব্দুল আলীম অভি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি | ৮ নভেম্বর ২০২৩, ১৯:৫৪

ফাইল ছবি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী ছাইয়্যেদুল আলম বাবুলসহ  বিএনপির ৬ নেতাকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
 
 বুধবার (৮ নভেম্বর) ভোরে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের বোর্ডঘর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নাশকতার প্রস্তুতি কালে তাদেরকে গ্রেফতার করা হয় বলে থানা পুলিশ জানায়।
 
গ্রেফতারকৃতরা হলো: বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি  কাজী ছাইয়্যেদুল আলম বাবুল  (৬৫), উপজেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান গোলাম রব্বানী (৪৭),চাপাইর  ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো: মোসলেম উদ্দিন (৫০),ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জালাল উদ্দিন (৫৫), কালিয়াকৈর পৌর ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সহসাধারণ সম্পাদক খোকন (৪০),চাপাইর  ৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মুখলেসুর রহমান মৃধা (৪৭)।
 
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকবর আলি খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ভোরে ঢাকা -টাঙ্গাইল মহাসড়কে বি এন পি মিছিল ও নাশকতা প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের নামে বিএনপি জামাতের ডাকা হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে কালিয়াকৈর  থানায় মামলা রয়েছে। 
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব