কটিয়াদিতে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের মৃত্যুদণ্ড

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ৬ নভেম্বর ২০২৩, ১৭:৪৫

কটিয়াদিতে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার চাঁন্দপুর ইউনিয়নে ছোট ভাইকে কুপিয়ে হত্যা মামলার আসামি নজরুল ইসলাম (৫০) নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম বিপ্লব (৫০) কটিয়াদী উপজেলার চান্দপুর কোনাপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাম্মী হাসিনা পারভীন আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। এছাড়াও আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।


মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, নজরুল ইসলামের ছোট ভাই মাসুদ উজ জামানের সঙ্গে তার স্ত্রীর অনৈতিক সম্পর্ক আছে মর্মে সন্দেহের সৃষ্টি হলে এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ২০ এপ্রিল বিকালে নিজ ঘরে স্ত্রী, সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন মাসুদ উজ জামান। ঘুমন্ত অবস্থায় তার ঘরে প্রবেশ করে বড় ভাই আসামি নজরুল ইসলাম বিপ্লব ধারালো দা দিয়ে মাসুদ উজ জামান এর মাথায় কোপাতে থাকেন।এক পর্যায়ে মাসুদ উজ জামান খাট থেকে ঘরের মেঝেতে পড়ে গেলে আবারও ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।এ সময় মাসুদ উজ জামানের স্ত্রী নিপা বেগম তার স্বামী কে রক্ষা করতে গেলে তার ওপরও হামলা করে বড় ভাই নজরুল ইসলাম বিপ্লব। পরে নিপার ডাক-চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে নজরুল ইসলাম বিপ্লব ওখান থেকে পালিয়ে যান।

ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মাসুদ উজ জামানকে প্রতিবেশী লোকজন উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার দুইদিন পরে (২২ এপ্রিল) নিহতের স্ত্রী নিপা বেগম বাদী হয়ে নজরুল ইসলাম বিপ্লবকে একমাত্র আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কটিয়াদি থানাধীন বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. নূর ইসলাম মামলাটি তদন্ত করে চার মাসের মধ্যেই (২০১৮ সালের ৮ আগস্ট) আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট হুমায়ুন কবীর সংবাদ মাধ্যম কে এসব তথ্য নিশ্চিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর