কুয়াকাটায় অবরোধের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ করলেন মেয়র আনোয়ার হাওলাদার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি | ৫ নভেম্বর ২০২৩, ০৮:২০

কুয়াকাটায় অবরোধের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ করলেন মেয়র আনোয়ার হাওলাদার
পটুয়াখালীর কুয়াকাটায় বিএনপি ও জামায়াতের অবরোধের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শেষ  বিকেলে কুয়াকাটা পৌর ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
পৌর মেয়র আনোয়ার হাওলাদার এ সমাবেশের আয়োজন করেন। সমাবেশে ৫শতাধিক মহিলাসহ কুয়াকাটা পৌর সভার বিভিন্ন পর্যায়ের প্রায় ২হাজার নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
 
শান্তি ও উন্নয়ন সমাবেশ কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তৈয়বুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেয়র আনোয়ার হাওলাদার।
 
সমাবেশে বক্তব্য রাখেন, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, আওয়ামী লীগের সাবেক নেতা এমএ বারী আজাদ, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন ফরাজী, ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম হাওলাদার, ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোশারফ আকন প্রমূখ। 
 
সমাবেশে বক্তারা বিএনপি ও জামায়াতের অবরোধের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঠে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন। উন্নয়ন সমাবেশ সঞ্চালনা করেন  শহিদুল ইসলাম দেওয়ান ৭নং ওয়ার্ডের কাউন্সিলর।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর