ঈশ্বরদীতে দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

স্টাফ রিপোর্টার, পাবনা | ৩০ অক্টোবর ২০২৩, ১৮:২০

প্রতীকী ছবি
পাবনার ঈশ্বরদীতে একদিনে দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
 
সোমবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দাশুড়িয়া ও পাকশী ইউনিয়নে শিক্ষার্থীদের নিজ বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
 
এরা হলো উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা কৃষক আমিরুল ইসলামের ১৫ বছরের ছেলে শহীদ মাল ও পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের ইয়াছিন আলীর ১৬ বছরের মেয়ে সুমনা খাতুন।
 
এদের মধ্যে সুমনা ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রী ও শহীদ মাল দাশুড়িয়ার দরগাবাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ালেখা করতো।
 
পুলিশ জানায়, রোববার দিবাগত গভীর রাতের কোন এক সময় দাশুড়িয়া সুলতানপুর মধ্যপাড়া গ্রামে স্কুলছাত্র শহীদ মালের মৃত্যুর ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সোমবার সকাল ৯টার দিকে শহীদের নিজবাড়ির শয়নকক্ষ বাঁশের আড়ায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
 
ঈশ্বরদী থানা পুলিশের (উপপরিদর্শক)  এসআই নুরুল হুদা জানান, স্কুলছাত্রের পরিবার থেকে দাবি করা হয়েছে মোবাইল কিনে না দেওয়ার কারণে সে আত্মহত্যা করেছে। তবে মরদেহের ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে বলে আশা করা যাচ্ছে। 
 
অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে পাকশী দিয়াড় বাঘইল গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষ একই কায়দায় ঝুলন্ত অবস্থায় কলেজ ছাত্রী সুমনার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। রোববার গভীর রাতে সুমনা গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের দাবি।
 
ঈশ্বরদী থানার এস আই আব্দুল মোত্তালেব জানান, খবর পেয়ে সুমনার বাড়ির থেকে মরদেহ করা হয়। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে মারা যাওয়া কারণ এখনও স্পষ্ট হয়নি পুলিশের কাছে। ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না। পরিবারের সঙ্গে আলোচনা করে মরদেহের ময়নাতদন্তের জন্য পাবনা পাঠানো হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব