কিশোরগঞ্জে বিএনপি-জামায়াতের ১০ নেতা আটক

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি  | ২৭ অক্টোবর ২০২৩, ১৯:০৫

ফাইল ছবি

কিশোরগঞ্জের বজিতপুর, ইটনা ও হোসেনপুর থেকে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

আটককৃতরা হলেন: বাজিতপুরের কৈলাগ ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, পিরিজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাবিবুর রহমান, ইটনা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জিল মিয়া, ইটনা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ধর্ম বিষয়ক সম্পাদ কুদরত আলী, পাকুন্দিয়ায় কাহার মিয়া, সুজন মিয়া, রুবেল মিয়া, এমদাদুল হক এবং হোসেনপুরে বিএনপি কর্মী রমজান মিয়া।
 
শুক্রবার বাজিতপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম, ইটনা থানার ওসি জাকির রাব্বানী, পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন ও হোসেনপুর থানার ওসি  আসাদুজ্জামান টিটু আটকের তথ্য নিশ্চিত করেছেন। 
 
তবে নিকলীতে বৃহস্পতিবার আটক হওয়া উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন ও জামায়াতের নায়েবে আমীর মতিউর রহমানকেও বাজিতপুর থানার একটি পুরনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ওসি শফিকুল ইসলাম। আটক সবাইকে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনের মামলাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।
 
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাজধানীতে আগামীকালের বিএনপির সমাবেশে যেন কেউ যোগ দিতে না পারেন, সেই কারণেই এই গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর