শারদীয় দুর্গোৎসব উপলক্ষে

করগাঁও এর লোকনাথ সেবা সংঘ প্রাঙ্গনে হত দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ২১ অক্টোবর ২০২৩, ১৯:৪৯

করগাঁও এর লোকনাথ সেবা সংঘ প্রাঙ্গনে হত দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ
শনিবার (২১ অক্টোবর) বিকালে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কিশোরগঞ্জের  কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের ডাঙ্গেরগাঁও অনিল ঘোষের বাড়ির লোকনাথ সেবা সংঘ প্রাঙ্গনে স্বর্গীয় ফনি ভূষন ঘোষ এবং স্বর্গীয় মিলন রানী ঘোষের স্মরণে, স্বর্গীয় ফনি ঘোষের সুযোগ্য সন্তান প্রথম শ্রেণীর টিকাদার মৃনাল কান্তি ঘোষ এলাকার হত দরিদ্র শতাধিক নারী ও পুরুষদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
 
এই উপলক্ষে করগাঁও ইউনিয়নের ডাঙ্গের গাঁও অনিল ঘোষের বাড়ির পূজা মন্ডপ প্রাঙ্গনে বিশিষ্ট ব্যবসায়ী প্রণব ঘোষের সঞ্চালনায়, জেলার প্রথম শ্রেণীর টিকাদার মৃনাল কান্তি ঘোষের সভাপতিত্বে  অনুষ্ঠিত  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নাদিম মোল্লা।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সূনীল চন্দ্র ঘোষ, করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান তোতন।
 
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন লোকনাথ সেবা সংঘ পূজা উদযাপন কমিটির সভাপতি উৎপল বনিক, সাধারণ সম্পাদক বিপুল বনিক,বাবু অনিল চন্দ্র ঘোষ,বাবু নিখিল চন্দ্র ঘোষ,লিটন চন্দ্র ঘোষ প্রমুখ। 
 
আলোচনা সভায় প্রধান অতিথি করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নাদিম  মোল্লা  শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি কে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব