স্বাস্হ্যসেবায় অবদানে স্বীকৃতি পেল শ্রীনগর ইউনিয়ন পরিষদ

আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি  | ২০ অক্টোবর ২০২৩, ১৫:৩২

স্বাস্হ্যসেবায় অবদানে স্বীকৃতি পেল শ্রীনগর ইউনিয়ন পরিষদ
পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন মা ও শিশু স্বাস্হ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় নরসিংদীর রায়পুরা জেলার শ্রীনগর ইউনিয়নকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে ঘোষনা করেছেন উপজেলা প্রশাসন।
 
মা ও শিশুর শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করায় রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে এ সম্মাননা স্মারক গ্রহণ করেন শ্রীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ খান রাসেল।
 
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রায়পুরা উপজেলা হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মোমেন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মানিক, পৌর মেয়র মোঃ জামাল মোল্লা, রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ হুমায়ন কবির প্রমুখ।
 
ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ খান বলেন, বাংলাদেশ বিনির্মানে স্বাস্থ্যসেবা একটি অপরিহার্য অঙ্গ। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের দারগুরায় স্বাস্থ্যসেবা পৌচ্ছে দিতে পেরে আমি ধন্য। রায়পুরা উপজেলার মধ্যে শ্রীনগর ইউনিয়নটি একটি মডেল। স্বাস্থ্যসেবায় শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে নির্বাচিত করায় উপজেলা পরিবার ও পরিকল্পনা বিভাগ ও উপজেলা প্রশাসনকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর