কিশোরগঞ্জের হোসেনপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি  | ১৯ অক্টোবর ২০২৩, ১৮:৩৬

প্রতীকী র
কিশোরগঞ্জের হোসেনপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং তিনজন জন আহত হয়েছে। 
 
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে হোসেনপুর -কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টারের বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেলে হোসেনপুর থেকে যাত্রীবাহী একটি অটো রিক্সাকে বিপরীত দিক থেকে আসা বালু বহনকারী একটি ড্রাম ট্রাক চাপাদিলে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হোসেনপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অপর তিন জনের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। নিহতের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন হোসেনপুর উপজেলার হাজীপুর গ্রামের মোঃ মিজান মিয়া (২৬) ও কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর গ্রামের মোঃ আলম মিয়া (৫০)। নিহত অন্য দুই জন ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
 
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আসাদুজ্জামান টিটু দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন ঘটনার পর পরই ঘাতক ট্রাকের চালকে আটক করেছে পুলিশ।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর