বগুড়ায় হত্যা মামলায় নারী গ্রেফতার

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৫ জুলাই ২০২৩, ১৮:০৪

সংগৃহীত ছবি

বগুড়া সদরে মাকে মারধরের প্রতিবাদ করায় জিন্নাহ প্রামানিক হত্যা মামলার আসামি জোবেদা বেওয়াকে (৫৭) গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৪ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার বড় কুমিরা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত আবুল খায়েরের স্ত্রী।

র‍্যাব-১২ বগুড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৬ জুলাই প্রতিবেশী জিলহকের সঙ্গে জিন্নাহার মা জেলেখার বেগমের বাগবিতণ্ডা হয়। এ নিয়ে জিলহক তাকে মারধর করেন। খবর পেয়ে শনিবার (২২ জুলাই) রাতে জিন্নাহ বগুড়ায় আসেন। রোববার বিকেলে জিন্নাহ মাকে মারধরের প্রতিবাদ করতে জিলহকের বাড়িতে যান। এই নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে জিলহক কাঠ কাটার বাটল দিয়ে জিন্নাহর বুকে আঘাত করে পালিয়ে যান। এতে তার মা ও ভাই সহযোগিতা করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় জিন্নাহকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরে রোববার রাত ২টার দিকে নিহতের মা জেলেখা বেগম মামলা করেন। মামলায় আসামিরা হলেন বড় কুমিড়া দক্ষিণপাড়ার জোবেদা বেগম (৫৫), তার দুই ছেলে জিলহক (২৩) ও জুয়েল (২৫)।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, পলাতক দুইজনকে গ্রেফতারে চেষ্টা চলছে। গ্রেফতার নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব