প্রতিবেশীর বিরুদ্ধে শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ

সময় ট্রিবিউন ডেস্ক: | ২০ জুলাই ২০২৩, ১৮:৪৪

ফাইল ছবি

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুর রহমান (২) নামের এক শিশুকে বাড়ির পাশে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী শের আলী শরীফের বিরুদ্ধে।

বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলি গ্রামে এই ঘটনা ঘটেছে।

নিহত আব্দুর রহমান একই এলাকার মামুন শরীফের ছেলে।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের মামুন শরীফের সাথে প্রতিবেশি শের আলী শরীফের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এই ঘটনায় আদালতে একটি মামলাও চলমান আছে। এদিকে বিকেল থেকে আব্দুর রহমানকে খুঁজে পায়নি তার পরিবার। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের লোকজন অভিযোগ করেন, জমি সংক্রান্ত জেরে বুধবার বিকেলে মামুন শরীফের ছেলে আব্দুর রহমানকে বাড়ির পাশে পুকুরে ফেলে হত্যা করেছে প্রতিবেশি শের আলী শরীফ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ দিকে ঘটনার পর থেকে অভিযুক্ত শের আলী শরীফ পলাতক আছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর