মুরগীর ফার্মে মিললো ১১০০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ২

সময় ট্রিবিউন ডেস্ক: | ৯ জুলাই ২০২৩, ২৩:৩২

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ১ হাজার ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (৯ জুলাই) দুপুরে র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে আজ ভোরে উপজেলার মাছিমপুর কান্দিরপাড়া এলাকার হাজী ইয়াকুব আলীর পরিত্যক্ত মুরগির ফার্মের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন রূপগঞ্জের মো. ফায়েজ উদ্দিনের ছেলে মো. ফাহিম (২৪) এবং একই থানার মো. লোকমান হাকিমের ছেলে মো. এমদাদুল হক (২৮)।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গ্রেফতাররা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বিক্রি করতো। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দেয়ার জন্য বিভিন্ন লোকালয়ের পরিত্যাক্ত বাড়ি-ঘর, ফার্ম, ফ্যাক্টরী ব্যবহার করে ফেনসিডিলের মজুদ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

আসামিদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা