লক্ষ্মীপুরে বাজারে দেখা মিললো মহাবিপন্ন 'গিটার ফিশ'

সময় ট্রিবিউন ডেস্ক: | ৯ জুলাই ২০২৩, ০১:৩১

সংগৃহীত ছবি

ইলিশ-বোয়াল, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছে ভর্তি ছিল বাজার। এরমধ্যেই সবার নজর কেড়েছে গিটারের মতো দেখতে প্রায় ১০ কেজি ওজনের বিপন্ন প্রজাতির একটি মাছ। এমন মাছ আর কখনো লক্ষ্মীপুরে দেখা মেলেনি। গিটারের মতো এ মাছটি 'গিটার ফিশ' নামে পরিচিত বলে নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।

শুক্রবার (৭ জুলাই) রাত পৌনে ১০ টার দিকে জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় ব্যবসায়ী মহসিনের মাছের ঢালায় মহাবিপন্ন প্রজাতির গিটার ফিশটি দেখা যায়।

মো. কাউসার বলেন, প্রায় ১৫ বছর ধরে মাছের ব্যবসা করে আসছি। কখনো কোথাও এ ধরণের মাছ দেখিনি। জেলেরা সাগরের কাছাকাছি গিয়ে মাছ শিকার করে। সেখানে ইলিশের পাশাপাশি অন্যান্য সামুদ্রিক মাছও পাওয়া যায়। তেমনি কোন এক জেলের জালে গিটার ফিস নামে মাছটি ধরা পড়েছে। সেই জেলে মাতাব্বরহাট মাছঘাটে বিক্রি জন্য এনেছেন। ৪ হাজার টাকা দিয়ে কেনা মাছটি ৫০০ টাকা লাভে হলেই বিক্রি করে দিব। মাছটিতে প্রচুর তেল রয়েছে।

দক্ষিণ তেমুহনী এলাকার খাবার হোটেল ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, এখান থেকে আমি ৬ বছর হোটেলের জন্য মাছ কিনি। কখনো এতো দুর্লভ প্রজাতির মাছ চোখে পড়েনি। এটি কেউ কিনবে কি না তা বলতে পারছি না। তবে মাছটি এখানে আনার পর থেকেই উৎসুক লোকজন এসে দেখে গেছে।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বিপন্ন প্রজাতির এ মাছটি গিটার ফিশ নামে পরিচিত৷ এটি মূলত সামুদ্রিক মাছ। কয়েক বছর আগে কক্সবাজারে বঙ্গোপসাগরে জেলেদের জালে একটি গিটার ফিশ ধরা পড়েছে। লক্ষ্মীপুরের জেলেরা বঙ্গোপসাগরের কাছাকাছি গিয়ে ইলিশ শিকার করে। ধারণা করা হচ্ছে জোয়ারের পানির টানে মাছটি নদীতে এলে জেলেদের জালে ধরা পড়ে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর