মাদক পাচারের সময় ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ২

সময় ট্রিবিউন ডেস্ক: | ৬ জুলাই ২০২৩, ০৩:০৮

সংগৃহীত ছবি

রাজশাহীতে ফেনসিডিল পাচারের সময় এক ভারতীয় নাগরিকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) দিনগত রাত সাড়ে ৩টার দিকে বাঘার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতাররা হলেন-ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার কাগমারি এলাকার জামরুল শেখ (৩৪) ও রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের চপল আলী (৩৫)।

বুধবার (৫ জুলাই) দুপুরে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় জেলা ডিবির একটি দল। এসময় আসামি ভারতীয় নাগরিক জামরুল ৭৪৩ বোতল ফেনসিডিল নিয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে বাংলাদেশে নিয়ে আসে। তার কাছে থেকে এগুলো নিতে আসে বাংলাদেশের মাদক কারবারি জামরুল। এ সময় তাদের গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় বাঘা থানায় একটি মামলা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা