১৪ বছর পর যুদ্ধাপরাধ মামলার দুই আসামি গ্রেফতার

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৫ জুন ২০২৩, ০৬:১৪

সংগৃহীত ছবি

দীর্ঘ ১৪ বছর পর যুদ্ধাপরাধ মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- রাজশাহীর চারঘাটের কালুহাটি এলাকার বাসিন্দা মফিজ উদ্দিন (৭৫) এবং খেতাব (৮০)।

পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জুন) দিনগত রাতে চারঘাট মডেল থানা পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চারঘাট মডেল থানায় ২০০৯ সালের ৪ এপ্রিল গোলাম হোসেন নামে এক ব্যক্তি ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলার তিন আসামি মারা গেছেন। একজন পলাতক রয়েছেন এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় রাজাকার খেতাব এবং মফিজের নৃশংসতার কিছু বর্ণনা দেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

পুলিশ সুপার আরও জানান, আসামিদের রাজশাহীর বিজ্ঞ আদালতের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যানালে হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন।

প্রেস ব্রিফিংয়ে রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব