‘বনবিভাগের সব জরাজীর্ণ ভবন সংস্কার করা হবে’

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৭ জুন ২০২৩, ২৩:১১

সংগৃহীত ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সারাদেশে ব্যাপক বনায়ন কার্যক্রম পরিচালনা সহজ করতে সমূহ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশজুড়ে ব্যাপক বনায়ন কার্যক্রমে বন অধিদপ্তরের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে অফিস সমূহ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ লক্ষ্যে সারা বাংলাদেশের বনবিভাগের বিভিন্ন অফিস ভবন, বাসগৃহ সমূহ ব্যবহার অনুপযোগী হওয়ায় বন অধিদপ্তরকে বনবিভাগের অফিস এবং বাসগৃহসহ বিভিন্ন স্থাপনা যথাযথ ভাবে নির্মাণের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। একটি সম্ভব্যটা যাচাইয়ের প্রেক্ষিতে উক্ত কাজসমূহ বাস্তবায়নের জন্য প্রকল্প প্রণয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে বনবিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৭ জুন) দুপুর ১২টায় নওগাঁ জেলার পত্নীতলার উপজেলার বনবিভাগের রেঞ্জ সদরের রেস্ট হাউজ কাম-অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিট অফিসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, আমি ২০১৯ সালের নভেম্বর মাসে পরিদর্শনের সময় দেখতে পায় পাইক বান্দারেঞ্জের আওতায় বনবিভাগের অফিসগুলোর জরাজীর্ণ অবস্থায় আছে। বনবিভাগের কর্মীগণ রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছে। তাছাড়া পাইক বান্দারেঞ্জের আওতাধীন অফিস এবং বাসগৃহ সমূহ দীর্ঘদিন পূর্বেনির্মিত হওয়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তাই তাৎক্ষণিক ভাবে রাজস্বখাত হতে পাইক বান্দা বিট অফিস নির্মাণের নির্দেশ দেওয়া হয়। এভাবে পর্যায়ক্রমে সারাদেশের জরাজীর্ণ ভবন নির্মাণ করা হবে। ফলে নওগাঁসহ সারাদেশে ব্যাপক বনায়ন কার্যক্রম পরিচালনা সহজ হবে। এভাবে আমাদের কার্যক্রম চলমান থাকলে ইনশাল্লাহ আমরা এসডিজি এর লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব