বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৫ জুন ২০২৩, ০১:৩৬

সংগৃহীত ছবি

নেত্রকোনার বারহাট্টায় ট্রেনের নিচে কাটা পড়ে ঝাসনা আক্তার (৩৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ জুন) সকালে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের বারহাট্টা উপজেলার বরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঝাসনা লুনেশ্বর ইউনিয়নের খিলা গ্রামের রিপন মিয়ার স্ত্রী। পরিবারের ভাষ্য, ঝাসনা গত কয়েক বছর ধরে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এলাকার কয়েকজন বসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে মোহনগঞ্জ রেলস্টেশন থেকে আন্তনগর হাওর এক্সপ্রেস নামের ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। সকাল সাড়ে ৮টার দিকে বারহাট্টার বরি এলাকায় পৌঁছে। এ সময় রেললাইন দিয়ে ঝাসনা হেঁটে যাচ্ছিলেন। ট্রেনের নিচে কাটা পড়ে মাথা, হাত, পাসহ তার শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে তার পরিবারের লোকজন মাথা ও পোশাক দেখে ঝাসনার মরদেহ বলে শনাক্ত করে।

এ ব্যাপারে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা বলেন, মোহনগঞ্জ রেল পুলিশ ঝাসনার মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর