সড়ক দুর্ঘটনায় ছোট ভাইয়ের মৃত্যু, আহত বড় ভাই

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৪ জুন ২০২৩, ২৩:৫০

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পরীক্ষায় যাওয়ার পথে মাইক্রোবাস চাপায় মোহাম্মদ হুসাইন (১৩) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় তার বড় ভাই মোহাম্মদ হাসান (১৩) গুরুতর আহত হয়েছে।

নিহত মোহাম্মদ হুসাইন ও গুরুতর আহত মোহাম্মদ হাসান পাকুন্দিয়া উপজেলার আদর্শ পাড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে।

মা জেসমিন রেজা বলেন, আজ স্কুলে আইসিটি পরীক্ষা ছিল। পরীক্ষা দেওয়ার জন্য সকালে নাস্তা করে দুজনেই স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়। হুসাইন শারীরিক প্রতিবন্ধী থাকায় সাইকেল চালাচ্ছিল বড় ভাই মোহাম্মদ হাসান। কিছুক্ষণ পরে স্কুল থেকে ফোন আসে তারা দুইজন অ্যাক্সিডেন্ট করেছে। এই কথা শুনে আমরা হাসপাতালে ছুটে আসি। এসে দেখি হুসাইন মারা গেছে।

কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরএমও ডা. তানজিনা তৈয়ব এসব তথ্য নিশ্চিত করে বলেন, আমি ওই পথ দিয়ে হাসপাতালে আসছিলাম। ঘটনা দেখে আমি আমাকে বহনকারী অটোরিকশাটি থামিয়ে তাদের দুইজনকে হাসপাতালে নিয়ে আসি। অবস্থা দেখে মনে হয়েছে ঘটনাস্থলেই হুসাইন মারা গেছে। হাসানের আঘাত গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর