ফেনীতে ২ লাখ ৪৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৪ জুন ২০২৩, ২৩:৪৪

সংগৃহীত ছবি

’ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’-স্লোগানে আগামী ১৮ জুন রোববার সারাদেশের ন্যায় ফেনীতে ২ লাখ ৪৪ হাজার ১৫২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩০ হাজার ৩৬১ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ২ লাখ ১৩ হাজার ৭৯১ লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার (১৪ জুন) সকালে ফেনীর সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা তথ্য কর্মকর্তা এস.এম. আল-আমিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জান্নাতুল ফেরদৌস, ডা. আসিফ উদ দৌলা সিফাত, ডা. রাশেদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আসিফ উদ-দৌলা সিফাত জানান, জেলার ৬টি উপজেলার ৪২টি ইউনিয়নে ও ৫টি পৌরসভায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল ওইদিন সকাল ৮টা-বিকেল ৪টা পর্যন্ত খাওয়ানোর জন্য ১ হাজার ১০৫টি অস্থায়ী কেন্দ্র ও ৭টি স্থায়ী কেন্দ্র, ভ্রাম্যমাণ ৩০টি সহ মোট ১ হাজার ১৪২টি কেন্দ্র থাকবে। এ জন্য জেলায় স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, বেসরকারি স্বেচ্ছাসেবকসহ ২ হাজার ৭৪১ জন কর্মী নিয়োজিত থাকবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর