চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সময় ট্রিবিউন ডেস্ক: | ১২ জুন ২০২৩, ০১:১০

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছিতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১০) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত শিশু মোস্তাকিম (৮) উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশ্চন্দ্রপুরের নতুন গ্রামের শফিকুল ইসলামের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে একটি পুকুরে বাড়ির কাউকে না বলে গোসল করতে যায় মোস্তাকিম। এসময় সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে যায় সে। পরিবারের সদস্যরা এসময় মোস্তাকিমকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধ্যা ৭টার পর পুকুরে নেমে খোঁজতে থাকে এবং শিশুটির মরদেহ পানি থেকে উদ্ধার করে।

কুড়ুলগাছি ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, শিশুটির মা নেই। বাবা এবং দাদা-দাদীর কাছে ছেলেটি মানুষ হচ্ছিল। শিশুটির বাড়ির পাশেই একটি পুকুর রয়েছে। গত কয়েকদিন আগে পুকুরটি খনন করা হয়েছে। ধারনা করা হচ্ছে মোস্তাকিম নামের শিশুটি বাড়ির কাউকে না জানিয়ে একা একা গোসল করতে এসে পানিতে ডুবে গেছে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

দর্শনা থানার (ওসি-তদন্ত) আমানুল্লাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর