হত্যার ৯ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ভাই গ্রেফতার

সময় ট্রিবিউন ডেস্ক: | ৯ জুন ২০২৩, ০৪:১৫

সংগৃহীত ছবি

মাদারীপুরের শিবচরে সোহেল মল্লিক হত্যার ৯ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ভাইকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ পর্যন্ত দণ্ডপ্রাপ্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ উপজেলার সাহেবপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আসামিরা হলেন- মাদারীপুরের শিবচরের জাদুয়ারচর এলাকার মৃত আব্দুল গফুর হাওলাদারের দুই ছেলে মিজানুর রহমান (৪২) ও শাহীন হাওলাদার (৩৮)।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মুহতাসিম রসুল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে ২০১৩ সালের ৮ আগস্ট সিদ্দিক মল্লিকের ছেলে সোহেল মল্লিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরদিন নিহতের বাবা বাদী হয়ে শিবচর থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে ২০১৮ সালের ১৪ মে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরিফ উদ্দিন আহম্মদ চারজনকে মৃত্যুদণ্ড দেন।

এরআগে গত ১৪ মে মামলার আরেক আসামি বেলায়েত খাঁয়ের ছেলে আল আমিন খাঁকে (২৭) রাজধানীর যাত্রবাড়ী থেকে গ্রেফতার করে র‌্যাব। এখনো পলাতক রয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি খালেক হাওলাদার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর