ফরিদপুরে রাস্তার সংস্কার কাজ ৬ মাস ধরে বন্ধ

বিশেষ প্রতিনিধি | ২২ মে ২০২৩, ০১:৩৬

ছবি- সংগৃহীত
ফরিদপুর শহরের প্রাণ কেন্দ্র অনাথের মোড় থেকে শুরু করে পৃর্বখাবাসপুরের মোড় পযর্ন্ত  ভি আই পি রাস্তা টি সংস্কারের কাজ ছয় মাস ধরে বন্ধ রয়েছে।
 
ফরিদপুর পৌরসভার এ কাজে বরাদ্দকৃত টাকা হচ্ছে প্রায় আড়াই কোটি টাকা। টেন্ডারে কাজটি পায় সাঈদ নামের এক ঠিকাদার।  ছয় মাস পৃর্বে রাস্তার কাজটি প্রথমে শুরু করলে ও  এক মাস পর থেকে বন্ধ করে রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান।
 
এলাকা বাসির অভিযোগ,  ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্ন মানের ইট, খোয়া, বালু দিয়ে কাজ করছে। এতে সাধারণ জনগনের চলাকালে বিঘ্ন ঘটছে। প্রতিদিন ঐ রাস্তায় ঘটছে দুর্ঘটনা। রাস্তা দিয়ে চলাচলকারী একাধিক জনসাধারন,  শিক্ষার্থী,  অটো চালক, রিক্সা চালকরা জানান,  রাস্তা টি নিম্নমানের হচ্ছে এবং ধীরগতিতে চলছে কিন্তু পৌরসভা কোন ব‍্যবস্থা গ্রহন করেছে না।
 
বিষয়ে ঠিকাদার সাঈদ জানান,  পৌরসভার বিভিন্ন সমস্যা এবং  বিদুৎ খুটির জন‍্য কাজ করতে বিলম্বিত হচ্ছে। তিনি আরো বলেন, কিছু  দিন পর পর পৌরসভা পানি লাইনের কাজ করে এতে মাটি উঠিয়ে আমার কাজের ক্ষতি হয়। আমি ভালো মানের ইট, খোয়া, বালু দিয়ে কাজ করে যাচ্ছি কিন্তু পৌরসভার বিভিন্ন সমস্যার জন‍্য কাজ বিলম্ব হচ্ছে এবং  আমার কাজ বন্ধ রেখেছে।
 
এ বিষয়ে  নাম প্রকাশ না করার শর্তে, একজন কমিশনার জানান,  সাঈদ সাহেব নিম্নমানের কাজ করছে বিধায় কাজ বন্ধ রাখা হয়েছে। তিনি  আরো বলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সাথে এ বিষয়ে যোগাযোগ করেন,  তিনি ভালো বলতে পারবে।
 
ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সামসুল আলমের মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি তার ফোন টি রিসিভ করে নাই।
 
ঐ এলাকার বসবাসকারী শতাধিক ব‍্যক্তিরা জানান , নিম্নমানের কাজ ও ধীরগতিতে কাজ হচ্ছে এ জন‍্য পৌরসভার নির্বাহীর ব‍্যর্থতা। তারা আরো বলেন আমাদের ধারণা  নিম্নমানের রাস্তার কাজের জন‍্য নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদার উভয়ই  দায়ী।  এদেরকে জবাবদিহি ও শাস্তির আওতায় আনার দাবি ও তারা জানান।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর