দিনাজপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত ডিসি শাকিল আহমেদ

দিনাজপুর প্রতিনিধি | ১০ এপ্রিল ২০২৩, ২৩:৩৫

ছবিঃ সংগৃহীত

দিনাজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক শাকিল আহমেদ।

সোমবার বেলা ১১টায় দিনাজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে (কাঞ্চন) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশিষ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিচুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফরজানা রহমান, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আটিষ্ট ও সাধারণ সম্পাদক শাহিন হোসেন, সাংবাদিক আব্দুর রহমান, একরাম হোসেন তালুকদার, বিপুল সরকার সানি, রেজাউল করিম রঞ্জু, নুরুল হুদা দুলাল, সালাহ উদ্দীন আহমেদ, শাহ আলম শাহী, তনুজা সারমিন তনু প্রমুখ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। আমি দিনাজপুরে নতুন আসছি। আসার পর থেকেই দিনাজপুরের সাংবাদিক তথা সকল স্তরের জনগন আমাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছে। ভবিষ্যতেও আমি দিনাজপুরের সাংবাদিক ও জনগনের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে দিনাজপুরের উন্নয়নে কাজ করে যাব। দিনাজপুরের ইজিবাইকের কারণে যানজট, রাস্তাপাত দখলসহ বেশ কিছু সমস্যা রয়েছে। সেই সকল সমস্যা সমাধানের জন্য সকল বিভাগকে নিয়ে আমি কাজ করব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর