রাতের ভোটে এমপি হয়েছেন মহিব : মন্তব্য সাবেক এমপির

আল-আমিন, কলাপাড়া উপজেলা প্রতিনিধি | ৮ এপ্রিল ২০২৩, ০৪:৪৪

ছবি- সংগৃহীত

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী, সাবেক এমপি ও বর্তমান কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মাহবুবুর রহমান তালুকদারের একটি কল রেকর্ড ইতোমধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে জনমনে উঠেছে আলোচনা-সমালোচনার ঝড়।

সম্প্রতি এক ইউনিয়ন শ্রমিকলীগের নেতার সাথে কথোপকথনের ওই অডিওতে শোনা যায় মাহবুবুর রহমান তালুকদার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে অনুষ্ঠিত হয়েছে। মূলত পটুয়াখালী ৪- (কলাপাড়া, মহিপুর, কুয়াকাটা, রাঙ্গাবালী) আসনের বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিবকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেন। শ্রমিকলীগ নেতার কথার উত্তরে সাবেক এমপি বলেন, মহিব রাতের ভোটে এমপি হয়েছেন। শেখ হাসিনা তাকে মনোনয়ন দেয়নি বলেও বলতে শোনা গেছে ওই কল রেকর্ডে।

শ্রমিকলীগ নেতার ফেইসবুক স্টাটাসকে কেন্দ্র করেই এ বিপত্তি সৃষ্টি হয়। জানা যায়, মহিপুর থানার ডালবুগঞ্জ ইউপির শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রুমান তার ফেইসবুকে বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিবের উন্নয়নের কিছু চিত্র তুলে তাকে মানবতার ফেরিওয়ালা আখ্যা দিয়ে তার ফেইসবুকে পোস্ট করেন এটি সাবেক এমপির দৃষ্টিগোচর হলে তিনি রুমান কে কল দিয়ে বর্তমান সংসদ সদস্য কে মানবতার ফেরিওয়ালা উপাধি দেওয়ার কারণ জানতে চাওয়াসহ নানা প্রশ্ন শুরু করেন। একপর্যায়ে তাকে দেখে নেওয়া হুমকিও দেন সাবেক এমপি। আওয়ামী লীগ করতে হলে তার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে বলে জানান তিনি।

এ বিষয়ে ডালবুগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, সাবেক এমপির আচার-আচরণে আমি হতবাক। বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমানকে মানবতার ফেরিওয়ালা বলে ফেসবুকে স্টাটাস দেওয়ায় সাবেক এমপি আমাকে বিভিন্ন হুমকি ধামকি সহ আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় আছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর