চলন্ত অবস্থায় আগুনে পুড়ে ছাই হলো ক্রেন

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৮ মার্চ ২০২৩, ০৬:২২

সংগৃহীত ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় ভাড়ায় চালিত একটি ক্রেনে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে।

সোমবার (২৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া আনোয়ার সিমেন্ট সিট কোম্পানি এলাকার সামনে ঢাকামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গজারিয়া ফায়ার সার্ভিস, গজারিয়া থানা পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে সহায়তা করেন।

ক্রেনের অপারেটর আরমান জানান, ক্রেনটির মালিক চট্টগ্রামের বাসিন্দা ইমরান হোসেন। দুদিন ধরে তিনি বাউশিয়া পাখির মোড় এলাকায় বিদ্যুতের টাওয়ারের মালামাল লোডিং আনলোডিং কাজ করছেন। সোমবার কাজ শেষ করে দুপুর দিকে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় রওনা দেন। মদনপুর যাওয়ার পথে আনোয়ার সিমেন্ট সিট কোম্পানির সামনে অতিক্রম করার সময় ক্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। ইঞ্জিনে আগুন লাগার কয়েক মিনিটের মধ্যে ক্রেনটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্ত ক্রেনটি সম্পূর্ণ পুড়ে গেছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব