সিলেটের জাফলংয়ে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

মো. সাজ উদ্দিন, সিলেট | ২৮ মার্চ ২০২৩, ০৫:০৬

ছবি- সংগৃহীত

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রোজিনা আক্তার রিমা নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত রোজিনা আক্তার রিমা উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ছৈলাখেল ৯ম খন্ড গ্রামের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য আব্দুর রহিমের মেয়ে ও ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিমা সোমবার সকাল আনুমানিক ১০ টারর দিকে পরিবারের অগোচরে নিজের বসতঘরের ফ্যানের সাথে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত‍্যা করে।

মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবার ও স্থানীয়রা পুলিশে খবর দিলে গোয়াইনঘাট থানার এস আই মো. এমরুল কবির ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। প্রেম সংক্রান্ত কারণে রিমা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, কলেজ ছাত্রীর আত্মহত্যার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত সঠিকভাবে বলা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর