কুড়িগ্রাম সদরে কয়েলের আগুনে পুড়ে গেল ঘরবাড়ি

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি | ২৮ মার্চ ২০২৩, ০০:১৪

ছবিঃ সংগৃহীত

কুরিগ্রাম সদর উপজেলার যাত্রাপুর এলাকায় কয়েলের আগুনে পুড়ে গেছে কবাদ আলী নামের এক গরীব জেলের ঘর। এ অগ্নিকান্ডে ৫ টি ছাগল, হাঁস, মুরগি এবং তার মাছ ধরার জাল পুড়ে গেছে। ২৬ শে মার্চ রাত আনুমানিক ৮ টার দিকে কয়েল থেকে আগুন ছড়িয়ে পরলে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এ আসে।

ঘটনা স্থলে থাকা আশরাফুল আলম জানান, কবাদ আলি মোল্লা একজন গরিব জেলে। আগুনে তার ঘরবাড়ি ও আসবাবপত্র পুরে যাওয়ায় সে একেবারে নিঃস্ব হয়ে গেছে।

তার ছেলে হাফিজুর রহমান বলেন, আমাদের এখন কিছুই নেই। আমার বাবা যে জাল দিয়ে মাছ ধরে বিক্রি করে আমাদের পরিবার চালাতো তাও পুড়ে ছাই হয়ে গেছে এবং আমার সামনে এস.এস.সি পরিক্ষার বইসহ জরুরি কাগজ পত্র পুড়ে শেষ হয়ে গেছে।

এ বিষয়ে যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল গফুর সরকার জানান , ঘটনাটা আমি শুনেছি রাতে, সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে চলে যাই। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। এ নিয়ে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর দরখাস্ত প্রেরণ করেছি। আমি আশাবাদী অতি দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা